• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হলো ০২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা

Lovelu / ২৩৪ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হলো ০২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা।
তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ০২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা। জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা।
অনুষ্ঠান উদ্বোধন শেষে ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের  হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সনাকের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।
আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান।
২ দিন ব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯ টি দপ্তর স্টল দিয়েছেন। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category