• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

বন্যা দুর্গত মানুষের পাশে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড

Lovelu / ৪৭৪ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

“ভালোবাসা ও বদান্যতা”  কাজের অংশ হিসেবে বুধবার, ০২ অক্টোবর ২০২৪ তারিখে পৃথিবী বিখ্যাত চীনা কোম্পানি টিয়েন্স গ্রুপের  তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লা জেলার দুটি স্থানে (দক্ষিণ হরিপুর প্রাইমারি স্কুল মাঠ এবং বাকশিমুল চৌহমনি প্রাইমারি স্কুল মাঠ) বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়।প্রায় ২৫০ টি পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাল, ডাল, চিনি এবং তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। 

তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার এ্যান্ডি ওয়াং দুর্গত এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বিতরন করেন ও দুর্গত মানুষের প্রতি সমবেদনা ও দ্রুত পরিস্থিতির উন্নয়নের জন্য শুভকামনা জানান। কোম্পানির উর্ধতন কর্মকর্তাগণ, কুমিল্লা অঞ্চলের ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরগণের মধ্যে মিস্টার ফখরুল হাসান সরকার এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

 

মিস্টার ফখরুল হাসান সরকার তার বক্তব্যে বলেন, তিয়ানশির এই মানবিক কার্যক্রমের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই ধরনের সহায়তা আমাদের সমাজে উন্নতির পথ তৈরি করবে এবং দুঃস্থ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

তিয়ানশির এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তিয়ানশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মানবতার সেবায়ও এক অনন্য উদাহরণ স্থাপন করেছে ।

টিয়েন্স গ্রুপ ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার এবং “ভালোবাসা অনুভব করা, ভালবাসা সৃষ্টি করা এবং ভালবাসা ভাগ করে নেওয়ার” জনকল্যাণমূলক বিশ্বাসের প্রতি সবসময় হিতৈষী হিসেবে কাজ করে চলেছে। বিশ্বব্যাপী ভালবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জনকল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিয়ানশি বাংলাদেশ টিয়েন্স গ্রুপের অংশ এবং প্রতিনিয়ত গত ২০ বছরে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছে। বাংলাদেশের অসংখ্য মানুষ উন্নত প্রযুক্তিতে তৈরি করা পণ্য গ্রহন করে যেমন উপকার পাচ্ছেন তেমনি তিয়ানশির ব্যবসায়িক কাজে অংশ নিয়ে কর্মের একটা চমৎকার প্ল্যাটফর্ম পাচ্ছেন, আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category