• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

বজ্রপাতে কৃষক মাঠেই নিহত

Lovelu / ১৯৪ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

 সিরাজগঞ্জ প্রতিনিধি :  
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান প্রামানিক চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে। 
কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু এ তথ্য নিশ্চিত করে বলেন, সুলতান প্রামানিক অত্যন্ত দরিদ্র কৃষি শ্রমিক।
শনিবার সকালে অন্যান্য দিনমজুরদের সাথে তিনি এক কৃষকের জমির ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই  মারা যান। তবে বাকীরা সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category