• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

এখনও রয়েছে হিমাগারে

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে লাশের মিলেও মেলেনি পরিচয়

Lovelu / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতনামা পুরুষ(২৫) এর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ২১ আগস্ট সকাল ৮টার দিকে উপজলার শ্রীনগর ফেরীঘাট এলাকায় নির্মানাধীন ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে ঢাকামুখি এক্সপ্রেসওয়ে থেকে এই অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। এখনও লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় লাশ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের হিমাগারে রয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফেরীঘাটে নির্মানাধীন ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে ঢাকা মুখি মহাসড়কে অজ্ঞাতনামা পুরুষ(২৫)এর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটর্ফোড) হাসপাতালে প্রেরন করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞাতনামা মৃত ব্যক্তির নাম ঠিকানা পরিচয় সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি। মৃত লাশের ময়না তদন্ত শেষে মৃতদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতাল ঢাকার হিমাগারে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category