• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

ফুলছড়ির কঞ্চিপাড়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Lovelu / ৩২৪ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি(গাইবান্ধা):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ আগষ্ট) বিকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের এম.এ.ইউ. একাডেমি স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা শালু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাদল, সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন সরকার সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার। সেদিন বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়েছিল। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category