• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

Lovelu / ৪১৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মো: সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি(গাইবান্ধা):

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুলাই) ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সৈয়দা সিফাত জাহান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রোস্তম আলী, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল করিম, কৃষক মতিয়ার রহমান, কলি আকতার, নয়ন চন্দ্র।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি ও পুষ্টির উন্নয়নে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব। এই প্রকল্প শুধু কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে না, পাশাপাশি খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা এবং টেকসই কৃষি উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে টেকসই ও সহনশীল প্রযুক্তি প্রয়োগ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের গ্রামীণ জনপদের কৃষি ও পুষ্টি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category