• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ১৩

Lovelu / ৩৬৯ Time View
Update : সোমবার, ১ আগস্ট, ২০২২

আবদুস সালাম:

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৩জন আহত হয়েছে।

সোমবার(১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চিলিক মহাসড়কের ফরিদগঞ্জ সেতু এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আহতরা হলেন, মোহাম্মদ সোহাগ (২৪),সিএনজি ড্রাইভার, গ্রাম বাগাদী শারমিন বেগম (৩০), আলমগীর হোসেন (৩৫) গ্রাম- হর্নি দুর্গাপুর, হালিনা বেগম (৪০), সোহেল হোসেন,(৫০) গ্রাম একলাশপুর ও আনোয়ার হোসেন (৫০), গ্রাম কাউনিয়া।
অন্যদিকে একই দিন বিকালে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চতুরা এলাকায় দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়। আহরা হলেন, সাহেবগঞ্জ গ্রামের জাহেদা বেগম(৫৫), শফিকুল(৫৫), রায়পুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শিবলু(২৪), উচিয়ামারা গ্রামের হযরত আলী(৬০), চরমুন্সী গ্রামের ইব্রাহিম(৩৪) , তামিম(১২)ও জসিম তালুকদার(৩৫)

জানা গেছে, চাঁদপুর থেকে সিএনজি যোগে আসার সময় ফরিদগঞ্জ ডায়বেটিক হাসপাতালের সামনে আপরদিক থেকে যাওয়া বালুবাহি পিকআপ গাড়ির সাথে মুখামুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় সিএনজি ড্রাইভারসহ ৬জন গুরুতর আহত হয়। অপরদিকে বিকালে চতুরা এলাকায় দুইদিক থেকে আগত দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুুখোমুখি সংঘর্ষ হয়। এদের মধ্যে গুরুতর আহত দুইজন জাহিদা বেগম ও হযরত আলীকে আশংকাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা ও গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category