• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

ফরাযীকান্দী দরবার শরীফের পীর এর সহধর্মিনীর কুলখানী ও ইসালে সওয়াব অনুষ্ঠিত

Lovelu / ১৯৫ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলাজান ও চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুনের রূহের মাগফিরাত কামনায় কুলখানি ও ইসামে সওয়াব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৬ ডিসেম্বর ফরাযীকান্দী কমপ্লেক্সের উয়েসীয়া শরীফ এর মাসজিদে ফাতিমাতুয স্বলাত- সালাম, খতমে কুরআন, খতমে আহমাদীয়া, খতমে তাহলীল’সহ অন্যান্য খতম, আলোচনা, যিয়ারত অনুষ্ঠিত হয়।

মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।

আরো বক্তব্য দেন, হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, হাশিমপুর দরবার শরীফের সাহেবজাদা শায়খ অলি আহমদ, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের পীর আবু আহমদ, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন’সহ এলাকার মুসল্লিগণ।

দোয়া পরিচালনা করেন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম।
ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category