• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি’র স্মরণ সভা ও দোয়া মাহফিল 

Lovelu / ৩২৪ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা): 
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ডাঃ আঃ রাজ্জাক শিশু নিকেতন কেজি স্কুলের আয়োজনে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩:০০ টায় প্রতিষ্ঠান চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় ডাঃ আঃ রাজ্জাক শিশু নিকেতন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র জামাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের  হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি জাহাঙ্গীর কবীর।
আমন্ত্রিত অতিথি ডেপুটি স্পিকারের কন্যা  ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাঘাটা- ফুলছড়ি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী  ফারজানা রাব্বী বুবলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  হায়দার আলী, সহ-সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহ মোখলেছুর রহমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category