• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব দক্ষিণে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রযুক্তির উৎকর্ষের যুগে টিকে থাকতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই…….পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২৬৯ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,বর্তমান প্রতিযোগিতাপূর্ণ প্রযুক্তির উৎকর্ষের যুগে টিকে থাকতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই। তবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষকের প্রয়োজন এবং সরকার সেই কাজই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম ।

২৬ আগস্ট শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, “বর্তমান সরকার স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন।একসময়ের মেধাবী শিক্ষার্থীরা এখন প্রাাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হচ্ছে।”

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে যুদ্ধ বিধবস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ রুমসহ আধুনিকায়নের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে; যা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মতলব দক্ষিণ থানার ওসি সাইদুল ইসলাম, চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান,মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, প্রধান শিক্ষক শোয়েব হোসেন, প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বকুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category