• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওটারচর চ্যাম্পিয়ন

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব —- অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৩৬ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব। যুব সমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

রোববার বিকালে প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামে মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় যুব সমাজের আয়োজনে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলাখেলা শেষে ট্রফি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুর রহমান, আলাউদ্দিন প্রধান, সাবেক প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী।
সম্মানিত অতিথি ছিলেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া বেপারি, সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াদুদ মাস্টার, সমাজসেবক আলহাজ্ব মোঃ রশিদ মোল্লা।

মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় যুব সমাজের আয়োজনে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় ঘনিয়ারপাড় ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ওটারচর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ছিলেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিন মিয়া।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহেল রানা ও লোকমান হোসেন সরকার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সালাউদ্দিন। টুর্নামেন্ট পরিচালনা করেন বজলুল গনি, মো. মুছা বেপারী, মো. মমিনুল ইসলাম, বিদ্যুৎ চন্দ্র, বজলু ঢালী, আমির মোল্লা, মিজান মোল্লা, নাছির মোল্লা, সাগর প্রধান’সহ ৫নং ওয়ার্ডের যুবসমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category