• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Lovelu / ২১০ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জজেলার শ্রীনগরে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন এর সঞ্চালনায়ন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শ্রীনগর উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২২ মে সোমবার বেলা ১১টায় শ্রীনগরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর চকবাজার ন্যাশনাল ব্যাংকের নিচে এসে নেতাকর্মীরা সমবেত হয়ে রাজশাহী জেলা বিএনপির আহবয়ক আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মিছিলটি সমাপ্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন,সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ সুজন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category