• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

পলাশবাড়ীতে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী: বগুড়া শজিমেক ভর্তি

Lovelu / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর শহরে  বিএনপি ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব ও ইমরানসহ ৩ জন বগুড়া শজিমেক এ চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
৩১ অক্টোবর সোমবার দুপুরে পৌর শহরের গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের তিনমাথা মোড়ে এ সংঘর্ষের ঘটনায় প্রায় ১০জন আহত হন। আহতদের সকলকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে বগুড়ায় শহিদ জিয়াউর রহমান (শজিমেক) এ চিকিৎসাধীন রয়েছে।
পুলিশী তৎপরতায় সংঘর্ষে জড়িতরা উভয় পক্ষ পিছু হঠায় বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে৷
এঘটনায় উভয় পক্ষে পলাশবাড়ী থানায় সন্ধ্যায় এজাহার দায়ের করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category