• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

পলাশবাড়ীতে কালীবাড়ীহাটের মার্কেটে অগ্নিকাণ্ড; ৯টি গোডাউন ও দোকান পুড়ে ছাই

Lovelu / ২৫২ Time View
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ীহাটের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৯টি গোডাউন ও দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ৪কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মার্কেট কর্তৃপক্ষের।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালীবাড়ীহাটের ওই মার্কেটের আল-আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসুল্লিরা। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এরমধ্যে মার্কেটের ৯ টি দোকানও গোডাউন সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category