• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

পলাশবাড়ীতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত 

Lovelu / ২২৯ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মেকুলসুম স্মৃতি এমপি।
 ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা টাউন হলরুমে এ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম , প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, শিক্ষক মিজানুর রহমান মিজানসহ অন্যান্যরা ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category