• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

পদ্মাসেতু উত্তর থানার সামনে দুই বাসের সংঘর্ষে আহত- ৬

Lovelu / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

২৫ আগস্টবেলা পৌণে ১২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার সামনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন। আহতরা হলেন ঈগল পরিবহনের যাত্রী বরিশালের আমতলী উপজেলার নুরুজ্জামানের স্ত্রী নুরজাহান বেগম, মাগুরার মহসিনের ছেলে মোহাম্মদ আলী। অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়া গামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো ব-১৫-৩৪৪৩ এর চালক ঘটনার সময় বাস চালিয়ে পদ্মাসেতু উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে শিমুলিয়াঘাটের দিকে যেতে থাকলে পিছন দিক থেকে বরিশাল গামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস নং ঢাকা মেট্রো-ব-১৪-৩২১১ এর চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে স্বজোড়ে ধাক্কা দিলে সামনের অংশ ও ইলিশ পরিবহনের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঈগল পরিবহনের থাকা অন্তত ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে। ঐ সময় ঈগল পরিবহন ঘাতক বাসের
চালক পালিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সৌরভ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত কাউকে পাইনি। স্থানীয়রা আহতদের
উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন। রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category