• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে এবং ভালো খায় — পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩১১ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে আজ খাদ্য সংকট নেই এবং নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে এবং ভালো খায়। কেউ না খেয়ে থাকেন না। রবিবার(১৫জানুয়ারী) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ও ছেংগারচর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।

রবিবার সকালে উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীগের সদস্য ড. শামসুল আলম।

ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরসাউস আলমের সভাপতিত্বে এবং জসিম উদ্দিন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিত্বে মনজুর আহমেদ মঞ্জু,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,আওয়ামীলীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক খসরু ঢালী,ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, মহন মিয়া প্রমূখ।

বিকাল ৪টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্র(কম্বল)বিতরন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীগের সদস্য ড. শামসুল আলম।

এ সময় ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর প্রশাসকের সহায়দক রেফায়েত উল্যাহ দর্জি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হাসান, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিসুল হক, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন ফরাজী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা ও ইঞ্জিনিয়ার আবুল কালাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার সহায়কগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category