• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

নাগরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

Lovelu / ১৮৯ Time View
Update : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)ঃ

টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার সকালে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের গয়হাটা ইউনিয়নের নরদহী নামকস্থানে কাভারভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে দূর্ঘটনাটি ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তি গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামের মৃত পাগলা ঘোষের ছেলে অজিত ঘোষ ওরফে ভম্বল ঘোষ (৭২)। আহতরা হলেন, সিংজোড়া গ্রামের ইন্দ্র ঘোষের ছেলে আশিষ ঘোষ, গয়হাটা পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রানী আক্তার ও চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া। কভারভ্যানের চালক পলাতক রয়েছে।

এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের নরদহী নামকস্থানে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভারভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৪৯৬৮) এর সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এলাকাবাসী আহতদের উদ্বার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজিত ঘোষ মারা যায়। অপর দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. ফারজানা জান্নাত বলেন, সড়ক দূর্ঘটনায় অজিত ঘোষ নামক একজনকে মৃত্যু ও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কাভারভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category