• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

নাগরপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি বকুল, সম্পাদক আরশাদ 

Lovelu / ২৯২ Time View
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)ঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ২০২২-২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো. ইমরুল ভুইয়া। বাপুস নাগরপুর উপজেলা শাখার সভাপতি  হাজী মো. গোলাপ খানের সভাপতিত্বে ও শাহিন লাইব্ররী কর্নধর বাপুস নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আক্তারুজ্জামান বকুল এর পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সহিদুল ইসলাম খান। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি  আলহাজ্ব আবু জাফর, অতিরিক্ত সাধারন সম্পাদক মো. আরশাদ হোসেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার নীতিমালা বাস্তায়ন কমিটির আহবায়ক  মো. মোর্শেদ আলী খান মাছুম, সদস্য সচিব মো. আলভী মাহমুদ, বাপুস টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন, কোহিনুর লাইব্ররী কর্নধর একে এম ফরিদুরজ্জামান কোহিনুর প্রমুখ।
সম্মেলনে বিনাপ্রতিদ্ধিতায় আক্তারুজ্জামান বকুল সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মো. আরশাদ হোসেন ৯ ভোট বেশি পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। কোষাধক্ষ্য পদে আলীম বিন শামস ও নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক একে এম ফরিদুরজ্জামান কোহিনুর এবং সদস্য সচিব জহিরুল ইসলাম জিকো নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category