• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

নাগরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lovelu / ১৬০ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর অফিস কাযার্লয়ের সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও সাম্পাদক মো. সজিব মিয়ার নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, সাবেক জিএস মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিফুল ইসলাম, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু প্রমূখ।
এ সময় উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category