• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

“নজরুল ইসলামের চিন্তামূলক গ্রন্থ ‘What Do Citizens Think’ প্রকাশিত”

Lovelu / ৬৭৭ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিবেদকঃ

প্রকাশিত হলো লেখক ও গবেষক নজরুল ইসলামের চিন্তামূলক গ্রন্থ ‘What Do Citizens Think’ (নাগরিক ভাবনা)।

শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, নীতি ও রাজনীতি নিয়ে সাম্প্রতিক অতীতে আমরা যেই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছি, সেগুলো একজন নাগরিকের চোখ দিয়ে বিশ্লেষণ এবং তাঁর সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টার এই গ্রন্থটির প্রকাশনা উৎসব গত ২৬ এপ্রিল, শুক্রবার, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষকদের নিয়ে রাজধানীর বাংলামটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

“What Do Citizens Think (নাগরিক ভাবনা) বইয়ের প্রতিটি লেখায় প্রকাশ পেয়েছে লেখকের শিক্ষা ও সাহিত্যের প্রতি প্রকৃত অনুরাগ এবং বিশ্লেষণাত্মক চিন্তাধারার প্রতি প্রবল ঝোঁক। নজরুল ইসলাম লেখালিখি শুরু করেছিলেন ফিকশন লিখে। কিছু গল্প সংবাদপত্রের সাহিত্য পাতায় প্রকাশিত হওয়া সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, নীতি ও রাজনীতি নিয়ে কিছু ভাবনা তাঁকে নন-ফিকশন লেখার দিকে মনোনিবেশ করতে বাধ্য করে। এই বইটি মূলত জাতীয় দৈনিকের উপ-সম্পাদকীয় বা মতামত পাতায় প্রকাশিত নাগরিক ঘনিষ্ঠ যে প্রশ্নগুলোর মুখোমুখি আমরা হয়েছি, সেগুলো নিয়ে লেখকের চিন্তার একটি সংকলন।

বইটি সম্পর্কে লেখক নজরুল ইসলাম বলেন, “একটি নন-ফিকশন বই। এই বইয়ের সমস্ত লেখা দিয়ে সাম্প্রতিক অতীতের পুরো সময়টাকে হয়ত ধরা যাবে না, তবে অনুধাবন করা যেতে পারে। নাগরিক স্বার্থ নিয়ে এই বইয়ে লেখা আমার ভাবনাগুলোই শেষ নয়, আরও প্রশ্ন অবশ্যই আছে। আসলে, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, নীতি ও রাজনীতি একটি বিস্তৃত ধারণা। একজন লেখকের দৃষ্টিকোণ থেকে তা বিশ্লেষণ করা সম্ভব নয়; আমি সেই দাবি করছিও না। এই বইয়ের অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ থেকে পাঠকরা তাদের নিজেদের চিন্তাকে যৌক্তিক রূপ দিতে উৎসাহিত হবে।”

প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পাইক মো. নূরুল ইসলাম, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জহরত আরা এবং বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ও কবি শুভাশিস ঘোষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ফ্যাকাল্টি মেম্বার হাসানুজ্জামান, পাক্ষিক পরশুরামের প্রধান সম্পাদক মাহবুবুল হক মাহাবুব, ল্যাবএইড লিমিটেডের এজিএম (এডমিন এন্ড অপারেশনস) শাহজাহান সুমন, ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত ক্যাডার আফরোজী সাচ্চু শাহনেওয়াজ, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় স্থান অর্জনকারী অ্যাডভোকেট রাগিব মোস্তফা নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category