• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

দেলদুয়ারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এমপি টিটু

Lovelu / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের ৬, দেলদুয়ার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে যথাক্রমে, এলাসিন, আঁটিয়া, পাথরাইল, দেলদুয়ার সদর, ডুবাইল, ফাজিল হাটি, ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে হত দরিদ্র জনসাধারনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

উপজেলায় সরকারি বরাদ্দকৃত মোট ৪ হাজার কম্বল এমপি টিটু’র সরাসরি তদারকিতে বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণকালে বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত আলোচনা সভায়, সরকারের উন্নয়ন কার্য্যক্রম তুলে ধরে জনাব টিটু এমপি বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
আগামীতেও জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী, দেলদুয়ার উপজেলার ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, ওসি তদন্ত, সাংবাদিক নেতৃবৃন্দ এবং দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category