• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

দাম কম ধনিয়া পাতায়

Lovelu / ২৮৪ Time View
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
ন্যায্য মূল্য না পেয়ে লোকসানের মুখে পড়েছেন মতলব উত্তর উপজেলার ধনিয়া পাতা চাষি ও ব্যবসায়ীরা। ফলন ও দাম ভালো পাওয়ায় গত বছরের চেয়ে ধনিয়া পাতার চাষ বাড়িয়ে দিয়েছিল কৃষকরা। এবারও ফলন ভালো কিন্তু দামে ঘটেছে বিপত্তি। ১০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে ধনিয়া পাতা। বাজারে নিয়ে যাওয়ার পর দাম না পেয়ে কৃষকরা পড়েছেন চরম বিপাকে।
চাষিরা জানান, তাদের এক বিঘা জমির খেত প্রস্তুত থেকে শুরু করে সার, বীজ, কিটনাশকসহ পাতা তোলা পর্যন্ত খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু মৌসুমের শুরুতে দাম একটু ভালো পেলেও এখন বিক্রি করছেন ১০ থেকে ২০ টাকা কেজি। অনেক সময় বিক্রি না করতে পেরে ফেলে রেখেই চলে আসছেন। এমনকি অনেক চাষি এখন বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে খেত পরিষ্কার করছেন ধনিয়া পাতার মধ্যে থাকা আখ ও ভ’ট্রা গাছ ভালো রাখার জন্য।
ধনিয়া পাতার ব্যাপারীরা জানান, গত বছর ধনিয়া পাতার দাম ভালো পাওয়ায় গেছে। মৌসুমের শুরুতে কৃষকের কাছ থেকে ১ কেজি ১০০ থেকে ১৫০ টাকা দরে কিনলেও এখন ১০ থেকে ২০ টাকা দরে কিনছেন। আমরা কেজি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, এখানে রবি মৌসুমে নানা ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে ধনিয়া একটি ব্যাতিক্রমী ফসল। প্রথম দিকে যে ধনিয়া আবাদ হয় সেটা পাতা হিসেবেই ব্যবহার হয়ে থাকে। এ বছর ব্যাপক হারে চাষ ও বাজারে সরবরাহ থাকায় এর দামও কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category