• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

বোরহান উদ্দিন উয়েসী (র.) এর মাজার শরীফের পাশে

দাফন ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর দাফন সম্পন্ন

Lovelu / ৫৩২ Time View
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) সহধর্মিনী মোসাম্মৎ আমেনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ আসর ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর মাজার শরীফের পাশে দাফন করা হয়।

এর পূর্বে ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে জানাজায় ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ।

মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী এবং পরমানু বিজ্ঞানী ডক্টর শমসের আলী।

এ সময় উপস্থিত ছিলেন, নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাঈল হোসেন সিরাজী, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জামালপুর ছালাম আবাদ শরীফের পীর সাহেব আবু আহমাদ মো. আইনুন নাঈম, ব্রাহ্মণবাড়িয়া ছতুরা শরীফের পীরজাদা আশিক হোসাইন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, ডা. প্রফেসর আমিরুল ইসলাম, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের সাহেবজাদা আবু খালেদ মো. আবদুল খালেক, নেদায়ে ইসলামের সদস্য পরিবহন ব্যবসায়ী জাকির হোসেন, মো. সাজিদুর রহমান দুলু, গুলজার হোসেন মাহবুব, ইউনিয়ন যুবলীগ কবির হোসেন, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ’সহ এলাকার মুসল্লিগণ।

ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন

৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন। ১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category