• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

কুমিল্লায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিনিধি সভা

তৃনমুল পর্যায়ে বিএসপিকে শক্তিশালী করতে হবে— ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

Lovelu / ১৫৮ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মোঃ আতিকুর রহমান:
বাংলাদেশ সুপ্রিম পার্টির( বিএসপি) কুমিল্লা,চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার যৌথ প্রতিনিধি সভা ২৬ অক্টোবর শনিবার কুমিল্লা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ সুপ্রিম পার্টির( বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ  মাইজভান্ডারী বলেছেন,তৃনমুল পর্যায়ে বিএসপিকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সংগঠনের প্রান হলেন নিবেদিত কর্মীরা।আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার কারনে বিএসপি অল্প সময়ে নিবন্ধন পেয়েছে। তিনি আরও বলেন,নতুন সদস্য ফরম পূরণ করে প্রয়োজনে কমিটি গুলো পূর্নগঠন করতে হবে।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন ভূইয়া চাদপুরী,যুগ্ম মহাসচিব শাহ মো আসলাম হোসাইন, দফতর সম্পাদক ইব্রাহিম মিয়া,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান হারুন,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা সিনিয়র সহ সভাপতি শাহ মো: আক্তারুজ্জামান ভূইয়া।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জেলা সভাপতি মুফতি খাজা বাকি বিল্লাহ আযহারীর সভাপতিত্বে কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পায়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সাধারন সম্পাদক মহসিন মিয়া,কুমিল্লা জেলা সহ সাধারন সম্পাদক শাহ মো আবদুল কাইয়ুম,সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা: মফিজুল ইসলাম মাহফুজ,চান্দিমা উপজেলা সভাপতি মাওলানা শহীদ উল্লাহ,আদর্শ সদর সভাপতি ডা: শাহ মো  জাহাঙ্গীর আলম,বড়ুরা উপজেলা সভাপতি গোলাম মোর্শেদ,সাধারণ সম্পাদক সুমন হোসাইন, বুড়িচং উপজেলা সভাপতি ইকবাল কবির,চাঁদপুর সদর উপজেলা সভাপতি শাহ মো কবির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category