আব্দুল মান্নান সিদ্দিকীঃ
সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলায় ওতীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে জনসাধারণ অতিষ্ট।
অপরদিকে বয়োবৃদ্ধ ওশিশুরা বিভিন্ন রোগে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে,বিশেষ করে জ্বর,শ্বাসকাশ, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
বিশেষজ্ঞ ডাক্তারের অভিমত,সারাদেশে প্রাকৃতিক দুর্যোগ চলছে। মহান আল্লাহর রহমত ছাড়াএ দুর্যোগ থেকে রক্ষা করার কেউ নেই। তারপর ও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রাকৃতিক এ দুর্যোগ মুহূর্তেপ্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না গিয়ে ঘরে অবস্থান সবচেয়ে নিরাপদ,প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা,রসালো ফল খাওয়া , পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা,নিয়মিত গোসল করা। শরীর ঘামালে সুতি কাপড়ের গামছা অথবা তাওয়াল দিয়ে সমস্ত শরীর মুছে ফেলা।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে ওষুধ সেবন করা।