• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

তিস্তার দীর্ঘমেয়াদি সমস্যার একটি সমাধান হবেঃ উপদেষ্টা আসিফ মাহমুদ

Lovelu / ৩১৭ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ মিরাজুর রহমান,জলঢাকা(নীলফামারী):

 

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের সমস্যা। এই সমস্যা সমাধানে আপনাদের একটি সুখবর দিয়ে যাই।  আগামী বছরের শুরুর দিকে উত্তরবঙ্গে আসব এবং তিস্তার যে পানির সমস্যা এর দীর্ঘমেয়াদি সমাধান কীভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব। তিস্তা নিয়ে আপনাদের কথা শুনে তার পরিপ্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটি পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আশাবাদী আপনাদের এই দীর্ঘমেয়াদি সমস্যার একটি সমাধান হবে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন,আপনার জানেন যে এবার ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে বিপিএল আয়োজন করা হচ্ছে। উত্তরবঙ্গের বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ছিল। কিন্তু সংস্কার কার্যক্রমসহ নানা জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে, যা এখন ব্যবহার উপযোগী নয়। সেটি অতিদ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাইদ লিওন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের শুরা সদস্য ওবায়দুল্লা সালাফি ও জলঢাকা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category