• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও ইফতার বিতরণ

Lovelu / ৪০২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন ফিলিস্তিনের মুসলমানদের ওপর গনহত্যা নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ২১ মার্চ ২০২৫ বিকেলে মানববন্ধন ও ছাত্র শিক্ষক ও জনতার মাঝে ১০০০ জনকে ইফতার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে , মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দিন আল হাসানী বলেছেন,
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসসহ গত দুই দিনে অন্তত ৫০০ জন গাজাবাসীকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল।
তিনি বলেন,বছরের পর বছর মজলুম ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা ও হত্যাযজ্ঞ চলছেই। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই গণহত্যা নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। এমতাবস্থায় অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের গনহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।
মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল।
উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবির আহমেদ, সহ-সভাপতি জিএম রাব্বি, বিভাগীয় সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক জাহিদ হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর সভাপতি সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category