• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ঢাকাস্থ খুলনা জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

Lovelu / ৩৫০ Time View
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

ঢাকায় কর্মরত খুলনা জেলার সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাজু রহমান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা। ১৯ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ADVERTISEMENT

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সহ-সভাপতি পার্থ প্রতিম ভট্টাচার্য (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুয়াজ (খোলা কাগজ), অর্থ সম্পাদক জাকির হোসাইন (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক তরিক ইসলাম (দেশ টিভি), দপ্তর সম্পাদক জোনায়েদ আলী সাকী (সময় নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), নারীবিষয়ক সম্পাদক ফারজানা লাবনী (সাবেক, কালের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আশিক (ডিবিসি) ও জনকল্যাণ সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন (বণিক বার্তা)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (নিউএজ), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), তৌহিদুর রহমান (বাংলানিউজ), হাবিব রহমান (নয়া দিগন্ত), সফিকুল ইসলাম রাসেল (ডেইলি বাংলাদেশ), রাজু আহমেদ (দেশ টিভি) ও তৌফিক মাহমুদ মুন্না (দেশ টিভি)।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন- তপন বিস (জনকণ্ঠ), আনোয়ার আল দ্বীন (ইত্তেফাক), রাহুল রাহা (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), দীপ আজাদ (নাগরিক টেলিভিশন), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), সৈয়দ শফি (আজকালের খবর), জাকির হোসাইন (সমকাল) ও এস এম আবু সাইদ (আজকের সংবাদ)।

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা বলেন, এ কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুলনা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এ ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category