• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

টাইমস স্কয়ারে ইফতার আয়োজনে অন্যরকম মিলনমেলা

Lovelu / ৫০৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ডেস্ক নিউজঃ

ইফতারের সময় এখনো বাকী। ইতোমধ্যে সারি সারি মানুষ বসে পড়লেন নামাজের কাতারের মতন। এমন দৃষ্টি সাধারনত বিরল টাইমস স্কয়ার এলাকায়। এ দৃশ্য দেশে অনেক অমুসলিমও হাঝির হন মুসলিমদের ইফতারে। তাদের মনে কৌতুহল জাগে এমন মেলবন্ধন কি করে সম্ভব। তাই নিজেরা অংশ নিয়ে বুঝতে চান ইসলামের সৌন্দর্য্য। এ যেন এক অন্যরকম মিলনমেলা।

জানা যায়, টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে শত শত মুসলিম তাদের পবিত্র ইফতার ও তারাবীহ নামাজ আদায় করেন। সপ্তাহান্তে এই আয়োজন করে মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহদানকারী এসকিউ। এতে সহযোগিতা করে মুসলিমস গিভিং ব্যাক এবং ড্রপলেটস অব মার্সি। এতে যোগ দিয়েছিলেন দাহলিয়া তারেক, তার পরিবার ও বন্ধুরা।

তিনি বলেছেন, ইসলাম সম্পর্কে উন্মুক্তভাবে জানার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি। পরিবেশ ছিল আতিথেয়তাপূর্ণ। আমি মনে করি শহরের ব্যবসা সংক্রান্ত এলাকায় এমন একটি আয়োজন বেশ মজাদার। আমি প্রতি বছর এমন আয়োজনে আসতে চাই। বাস্তবেই এটা ভাল উদ্যোগ। আশা করি এ আয়োজনে মুসলিমদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ন্যাশনাল নিউজ।

সূর্য্য অস্ত যাওয়ার আগে থেকেই ওই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়সাল লতিফ এবং ফারাজ হাসান।

পরে তারা নামাজে নেতৃত্ব দেন। আযান হতেই জনগণ বিনামূল্যের খাবার দিয়ে ইফতার করেন। মুসলিমস গিভিং ব্যাক সংগঠন বলেছে, তারা খেজুর, পানি, পিৎজা এবং স্যান্ডউইচসহ কমপক্ষে ২০০০ খাবার বিতরণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য বিষয়ক কিছু স্পন্সর। বেশ কয়েক শত মুসলিম এতে অংশ নিয়ে তারাবীহ নামাজে অংশ নেন।

এতে উৎসাহ সৃষ্টিকারী বক্তারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। এর মধ্যে আছেন মুহাম্মদ আবদুল আলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category