• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

ঝিনাইদহে দেখা মিললো বিলুপ্ত প্রায় “মেছো বাঘ” ও দুই সাবক

Lovelu / ২৩৬ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
নিরাপদ ভেবেই মাঠের ধান খেতের বোরিং এর হাউজে বাসা পেতেছিল বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ, সেখানে দুটি বাচ্চাও হয় তার। প্রায় ১৫ফুট গভীরতার পাকা হাউজের ভেতরে বাসা তৈরী করেছিল মা বাঘটি। তবে টানা বৃষ্টিপাতে পানি ঢুকে পড়ে হাউজে। আর এতেই বিপত্তি দেখা দেয়, মারা যায় একটি বাচ্চা।ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনয়নের গাংকুলা গ্রামের শামছুল মাওলানার সেচ পাম্পে ঘটে এ ঘটনা।
ছেলে মুনমুন ইসলাম জানান, আজ সকালে বাঘের মত ভয়ংকর শব্দ শুনে বোরিং ঘরে যায় সে। টর্চের আলোয় প্রথমে বাঘ ভেবে দৌড়ে পালায়। পরে আরো লোকজন ও পর্যাপ্ত আলোসহ গেলে সেখানে দেখতে পায় দুটি বাচ্চাসহ একটি মা মেছো বাঘ রয়েছে সেখানে। এরপর ভোর থেকে আশপাশের গ্রামে বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা দলে দলে বাঘ দেখতে ভীড় জমায়।
তিনি আরো জানান, গ্রামের বাসিন্দারা একটি বাচ্চা উপরে তোলে। এরপর আগুনের তাপ দিয়ে বাচ্চাটিকে সুস্থ করার চেষ্টা করে। এদিকে উৎসুক জনতার ভিড়ে ভিতু হয়ে পড়ে মা মেছো বাঘটি। স্থানীয় জনগন মেছো বাঘ উদ্ধারের জন্য বনবিভাগের নজরে আনে।
জানাযায়, শৈলকুপা উপজেলা বনবিভাগের কর্মকর্তারা একটি দঁড়ি গভীর হাউজটির ভেতরে দিয়ে মেছো বাঘটি উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে রসিটি শরীরের সাথে আটকে উপরে তুলে। তবে সেখান থেকে ক্লান্ত মেছো বাঘটি আবার পাশের পুকুরে পড়ে যায় । একটু পরে নিজেই লাফ দিয়ে ডাঙ্গায় ওঠে এবং নিরাপদস্থানে চলে যায় । এদিকে বেঁচে থাকা আরেকটি বাচ্চা সুস্থ করে ঐ ধান খেতের আশপাশে বাগানে ছেড়ে দেয়া হয়েছে।
বনবিভাগের কর্মকর্তারা জানান, জনগন সরে গেলে, কোলাহলমুক্ত হলে বাচ্চাটি তার মা নিয়ে যাবে ।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, সুস্থভাবে মেছো বাঘ ও তার ১টিবাচ্চা কে হাউজ থেকে তুলে নিরাপদে ছেড়ে দেয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category