• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

ঝিনাইদহে ছুরিকাঘাতে সবুজ হোসেন নামে আলমসাধু চালক নিহত

Lovelu / ২৯৫ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। সে কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে এবং আলমসাধু চালিয়ে জিবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসী সূএে জানা যায়, স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সবুজ। এসময় আলম হোসেন নামে একজনের সাথে দোকানে বসা নিয়ে তর্কবিতর্ক হওয়ার একপর্যায়ে আলমের হাতে থাকা ছুরি দিয়ে তাকে কোপ মেরে পালিয়ে যায়। আলম হোসেন উপজেলার সলেমানপুর দাশপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
এ ব্যাপারে কোট চাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, হত্যাকারী আলম হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, আসামী মাদকাসক্ত বলেও এলাকায় তার একটা পরিচিতি আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category