• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

ঝিনাইদহে অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার।

Lovelu / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার

ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিওিতে বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে তাবিবুর রহমান (৩০) ও ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন।

বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস ব্রিফিং এ জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু হয় এবং তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল’র সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category