• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

ঝিকরগাছা ইউপি সচিব আবু সাঈদ উপজেলার শ্রেষ্ঠ সচিব’র পুরস্কার দিলেন ডাঃ নাসির উদ্দীন এমপি

Lovelu / ২১৩ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

সুজন মাহমুদ, ঝিকরগাছা (যশোর):

যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে ২০২২ সালে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় তার কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে এবং তাকে দেখে অপর ইউনিয়নের সচিবদের কর্মদক্ষতার গতিবৃদ্ধির জন্য শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছেন সচিব মোঃ আবু সাঈদ। বিজয়ের মাসে তাকে সম্মান জানিয়ে শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কার প্রদান করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

এছাড়াও পূর্বে তিনি ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের সচিব হিসেবে তার কর্মদক্ষতার মূল্যায়ন হিসাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একাধিকবার কর্মের স্বীকৃতি পেয়েছেন এবং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদে যোগদান করার পূর্বে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি থাকলেও বর্তমানে তাকে পেয়ে ঝিকরগাছা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ইতিমধ্যে সে গত ৬অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।

৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের সচিব মোঃ আবু সাঈদ বলেন, আমি কথায় না কাজে বিশ্বাসী। কাজ থাকলে আমার অন্য কোনো কিছু ভালো লাগে না। আমি সরকারের একজন অতি সামান্য কর্মচারী। আমার দায়িত্ব মেনে আমি যে সম্মানে সম্মানিত হয়েছি, এটার দাবিদার আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল সাধারণ মানুষ। আমি আমার প্রাপ্ত পুরস্কার ইউনিয়নের সকলের প্রতি উৎসর্গ করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category