• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

Lovelu / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

সুজন মাহমুদ,যশোরঃ

পুলিশ যে মানুষের বন্ধু সেটাকে বাস্তবে রূপ দিতে যশোরের ঝিকরগাছা উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাকে নিজের প্রচেষ্টায় সমাধানের জন্য এগিয়ে চলেছে থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। তারই একান্ত প্রচেষ্টায় দুর্ঘটনারোধে যশোর-বেনপোল মহাসড়কের লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারে উপর রিফ্লেক্টিং স্টিকার লাগনো হয়েছে। যার ফলে সড়কে চলাচলের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে সর্তকতার সহিত পারাপারের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেতে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।

সময়ের কোনো বাধ্যবাকতা নেই ক্রমাগতই লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারের সাথে ট্রাক, পরিবহন ও কাভার্ড ভ্যান সংঘর্ষে হাজারো মানুষের প্রাণহানী হচ্ছে এবং চলন্ত গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে নিজ উদ্যোগ গ্রহণ করে রেল ক্রসিংয়ের ডিভাইডারের উপর রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছে।

রিফ্লেক্টিং স্টিকার লাগনো কার্যক্রমের উদ্বোধন করেন নাভারণ সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

উল্লেখ, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের ৩মাসের রেশন করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন। এছাড়াও থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যাকে সমাধানের জন্য ওসির প্রচেষ্টায় ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেয়েছে অসহায় জবেদ ফকির। বর্তমানে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকেও কোন মৃত ব্যক্তির দেহ থানাতে বা পোস্টমর্টেম’র জন্য পাঠাতে আর গাড়ির চিন্তা করতে হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category