• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেলে আব্দুল আজিজ ফাউন্ডেশন

Lovelu / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় মোহনপুর একাদশ বনাম আব্দুল আজিজ ফাউন্ডেশন অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মালেশিয়া প্রবাসী ও সমাজসেবক মোঃ কবির বেপারী।

বক্তব্যে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম বেপারী, বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন বেপারী ও পল্লী ডাক্তার মোঃ মহন বেপারী প্রমুখ।

সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী।

সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন মূল সময়ে সমতায় আসে, পড়ে ট্রাইবেকারে ১-০ গোলে আব্দুল আজিজ ফাউন্ডেশন বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category