• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

Lovelu / ৪১০ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৭ আগষ্ট দুপুরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড
সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন,
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার হানিফ মিয়া,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ঢালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, নূরে আলম প্রধান, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বেপারী, বিল্লাল হোসেন কমিশনার, আমান উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিয়া, পৌর যুবলীগের নেতা শাহ আলম, জয়নাল আবেদীন সরকার ,সজীব বেপারী,প্রমুখ।

মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঝিনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বায়েজিদ বোস্তামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category