• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি 

ছেংগারচর পৌরসভায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম

Lovelu / ৩৬৭ Time View
Update : বুধবার, ২২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

বুধবার (২২ জুন) সকালে ছেংগারচর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম বিতরণ করা হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা।

টিসিবির ডিলার মহসিন মিয়া অভি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমার বিসমিল্লাহ ট্রেডাস টিসিবি’র আওতায় ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৩শ’৩৬জন, দূর্গাপুর ইউনিয়নে ৭শ’৫৩ জন, ফরাজীকান্দি ইউনিয়নে ৬শ’৪৩জনকে ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মুল্য ৪০৫ টাকার একটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ও ১ কেজি চিনি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে প্রদান করা হচ্ছে।

আজ বুধবার ছেংগারচর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্র্ডে ১১শ’৬৯ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মুল্য ৪০৫ টাকার একটি প্যাকেজে সয়াবিন, ডাল, কেজি চিনি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category