• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ছেংগারচর পৌরসভায় জাতীয় পার্টির আলোচনা সভা

Lovelu / ২২১ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বিকেলে ছেংগারচর পৌর এলাকার রুহিতারপার গ্রামে অবস্থিত ৮নং উত্তর ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা।

ছেংগারচর পৌর ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেলিম ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্লা, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী।

প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন মোল্লা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন আপোষহীন সংগ্রামী নেতা। যাঁর বলিষ্ঠ ভূমিকায় রবিবারে নয়, শুক্রবারে সরকারি বন্ধের ঘোষণা করা হয়েছে। তাঁর শাসনামলে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। জাতীয় পার্টি দ্বিতীয় ও তৃতীয় শক্তি নয়, এ পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি। তাই মতলব উত্তরে জাতীয় পার্টির নেতৃত্বকে সফল করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবেকাজ করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category