• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

ছেংগারচরে কর্মসংস্থান ব্যাংকের শাখার উদ্বোধন

Lovelu / ২৯৬ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রাণকেন্দ্র ছেংগারচর বাজারে কর্মসংস্থান ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারী) সকালে ছেংগারচর বাজারের শাহপরান টাওয়ারের তৃতীয় তলায় কর্মসংস্থান ব্যাংক ছেংগারচর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. নুরুল আমিন।
কর্মসংস্থান ব্যাংকের এসপিও ব্যবস্থাপক মো. আলী আক্কাছ মিজির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, ডিএমডি মেহের সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের ছেংগারচর শাখার ব্যবস্থাপক রিপন চন্দ্র অধিকারী, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন, চাঁদপুর শাখার ব্যবস্থাপক আবদুল জলিল, মতলব শাখার ব্যবস্থাপক ফারুক হোসেনসহ বাজারের ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, দেশের বেকার ও অর্ধবেকারদের আত্মকর্মসংস্থানের জন্য জামানত ছাড়াই ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক। বঙ্গবন্ধু যুব ঋণ নীতিমালার আওতায় বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ৭০০ কোটি টাকা ঋণ সুবিধা দিয়েছে।

তিনি বলেন, ১৯৯৮ সালে গঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকটির ২৮৫টি শাখা রয়েছে। ব্যাংকটি গঠনের উদ্দেশ্য ছিল বেকার যুবকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্পে বিনিয়োগে উৎসাহ দেওয়া, দারিদ্র্য বিমোচনে সহায়তা ইত্যাদি। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি সেই উদ্দেশ্য পুরণে ঋণও দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category