• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

চাটখিল পৌরসভা ও খিলপাড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেন-জাহাঙ্গীর আলম

Lovelu / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নজরুল ইসলাম,নোয়াখালীঃ

দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর চাটখিল পৌরসভা ও খিলপাড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম

আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন ,আমাদের কাছে বড় অর্জন হলো আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী৷
তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার৷ আমরা এক সাথে উৎসব পালন করি৷

তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে সব ধর্মের মানুষ এ দেশে স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করতে পারছেন৷ যখন এদেশে বি এন পি জামাত ক্ষমতায় ছিলো, কোন মানুষ নিরাপদ থাকতে পারেনি৷ আলহাজ্ব জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে নোয়াখালী জেলার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

সোমবার (৩অক্টোবর) রাত ৯টার সময়
চাটখিল উপজেলার খিলপাড়া ও পৌরসভার মন্দির গুলোতে দূর্গা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ও অর্থ বিতরণ করা হয়।

অধ্যাপক মানিক পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোঃ উল্যাহ পাটোয়ারী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবিব সমির।

আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার কাউন্সিলর এ বি এম জসিম উদ্ধিন বাবলু, চাটখিল বি আর ডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, নোয়াখালী জেলা পরিযদের সদস্য মাসুদুর রহমান শিপন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর চক্রবর্তী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category