• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

চাটখিলে নুরুল হক স্মৃতি মিনি গোলপোস্ট ফুটবল টুর্নামেন্ট ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Lovelu / ১৯০ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং মরহুম আলহাজ্ব নুরুল হক স্মৃতি একদিনের মিনি গোলপোস্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত অনুষ্ঠিত এই টুনামেন্টে সোনাইমুড়ী উপজেলার জুনদপুর সেতুবন্ধন একাদশ চ্যাম্পিয়ন এবং চাটখিল উপজেলার পাল্লা ব্যাচেলর স্টার একাদশ রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এল ই ডি টিভি এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এল ই ডি টিভি তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সুপ্রিম কোর্টের আইনজীবি, মরহুম আলহাজ্ব নুরুল হক কন্ট্রাক্টরের সন্তান ব্যারিস্টার মনির হোসেন কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের নেতা সামছুল আলম কিশোর,মোহাম্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হালিম (বি.এস.সি), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অবঃ) মোঃ জাকির হোসেন মনু। পুরো টুর্নামেন্টের পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ আমির হোসেন (মিজান), তাজুল ইসলাম চৌধুরী, ইউ পি সদস্য মোঃ জাফর ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার মনির হোসেন কাজল। এছাড়া তিনি অত্র মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুরে দুস্থ ও অসহায় মানুষের জন্য একটি মা ও শিশু হাসপাতাল তৈরির ঘোষনা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category