• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় ও নৌ র‍্যালী

Lovelu / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি’ স্লোগান কে ধারন করে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২২ উপলক্ষে মৎস্য গবেষক,মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলে, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিভিন্ন মহলের সমন্বয়ে মতবিনিময় সভা ও নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আয়োজনে শহরের বড়ষ্টেশন মোলহেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ডাকাতিয়া হয়ে পদ্মা- মেঘনা
ত্রিনদীর মোহনা হতে স্পীডবোট ও ট্রলার নিয়ে হাইমচর পর্যন্ত নৌ র‍্যালী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, মা ইলিশ সংরক্ষণের এই ২২ দিন সকলকে একযোগে কাজ করতে হবে। সরকার নদীতে ইলিশ উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাই ইলিশ উৎপাদন বাড়াতে সকলের সহযোগিতা থাকতে হবে।

গেস্ট অব অনারের বক্তব্যে নৌ পুলিশের আইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, নদীতে ইলিশ সম্পদ রক্ষায় অনেক জেলে ভাই প্রায়ই নৌ পুলিশের ওপর চড়াও হচ্ছেন। এটি পরিহার করতে হবে। কেননা ইলিশ সম্পদ রক্ষা পেলে দেশের অর্থণীতি সচল হবে। তাই জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা চাচ্ছি।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইলিশ গবেষক আশরাফুল আলম,প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন,জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান,পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর সফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী,
জেলা মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান,সাধারন সম্পাদক মানিক দেওয়ান,সহ সভাপতি শাহআলম মল্লিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category