• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের অভিনন্দন

চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো রেনু

Lovelu / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে জন্ম নেয়া এক কন্যা শিশুর নাম বঙ্গমাতার নামে রেণু রাখা হয়েছে।
১৭ মার্চ  জাতির পিতার জন্মদিনে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জন্ম নেয়া প্রথম শিশুটিকে অভিনন্দন জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি এদিন সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুটির মায়ের হাতে ফুল ও শিশুটির জন্য শুভেচ্ছা উপহার (গিফট হ্যাম্পার) তুলে দেন।সেইসাথে মায়ের অনুমতি নিয়ে
কন্যাশিশুর নাম রাখা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম রেনু নামে।রেনুর মা এই নাম শুনে খুশিতে হেসে ওঠেন।জেলা প্রশাসক রেনুর জন্য দোয়া করেন।রেনুর জীবন যেন সুন্দর হয়,আনন্দময় হয়।
এ সময় চাঁদপুর সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমানসহ কর্তব্যরত নার্স ও অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category