• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

উপ-নির্বাচন

গাইবান্ধা-৫ আসনে ৯ জনের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Lovelu / ৩১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) শূন্য আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র বাছাইকালে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন মোঃ সাইফুল ইসলাম, রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, রাজশাহী। বাতিলকৃত চারজন প্রার্থী হলেন সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র)। এ বিষয়ে তারা মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাইয়ে যারা টিকেছেন তারা হচ্ছেন- মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category