• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

গাইবান্ধা-৫ আসনের  উপ-নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

Lovelu / ৪২২ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৯ জন মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালিব নিশ্চিত করেছেন।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন- মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)। এসব প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে তাঁরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, গাইবান্ধা- ৫ আসনে নৌকার জোয়ার বইছে। এই উপ-নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ই অক্টোবরের নির্বাচনে জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতীক নৌকা জয়ী হবে। তিনি নির্বাচিত হয়ে বালাসী ও বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণ, আমার গ্রাম হবে আমার শহর, প্রতিটি গ্রাম উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগবে এবং এই দুই উপজেলার উন্নয়নের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) ৫ আসনটি শূন্য হয়। আগামী ১২ই অক্টোবর এই শূন্য আসনের উপ-নির্বাচন অনুিষ্ঠত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category