• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী নিশাদ

Lovelu / ২৭৮ Time View
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে গাইবান্ধার জেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলামের কাছে তিনি  মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষক মতিয়ার রহমান, ব্যবসায়ী  মোতাহার হোসেনসহ আরও অনেকে।
এর আগে বিশাল এক মোটরসাইকেল বহর তার সঙ্গে সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয়ে আসেন।
মনোনয়নপত্র জমা শেষে নিশাদ বলেন,
আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচন  ইভিএম পদ্ধতি হবে আশা করি, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ।
সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার  ০৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। এরপর গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category