• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির মিছিল পন্ড

Lovelu / ৩৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা)  প্রতিনিধি:
সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে ১০ আগষ্ট( বুধবার)সকাল ১১ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বাঁধায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করার জন্য রাস্তায় নামামাত্র ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাঁধা দিলে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষোভ মিছিল পন্ড হওয়ার পর হাতা-হাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন বলেন, জাতীয় পার্টি অফিসের আলোচনা সভায় কটুক্তি করা হয়। তাই সাধারণ মানুষের মনে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য তাদের বিক্ষোভে বাধা দেওয়া হয়।
দহবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু বলেন, আমরা পার্টি অফিসে আলোচনা সভা করে প্রথমে ফটোসেশনের জন্য রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে আওয়ামী লীগের ছেলেরা এসে বাধা দেয়। একারণে আমরা আর বিক্ষোভ করিনি।
পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন ওনারা কিছু করে যদি মজা পায় পাউক। তবে তেমন কিছু ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category