• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

গাইবান্ধার পলাশবাড়ীতে ইজিবাইক উল্টে নিহত ১, আহত ২ 

Lovelu / ২১৯ Time View
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী ইজিবাইক উল্টে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
রোববার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আছিয়া বেগম উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মনির উদ্দীনের স্ত্রী।
আহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের জাহাঙ্গীর (৬০) ও গাইবান্ধা সদরের চান্দু মিয়া  (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাইবান্ধা থেকে পলাশবাড়ী গামী  একটি ইজিবাই উপজেলা সদরের রাইসমিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category