• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

খাটের নীচ থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার, নারী কারবারি গ্রেফতার

Lovelu / ২৮৪ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধারসহ নারী মাদক কারবারি শাপলা বেগমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই মাদক কারবারি রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বিপুল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বিপুল মিয়ার বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বসতবাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো একটি প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে ২৩ বোতল বিদেশী মদ এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তার স্ত্রী মাদক কারবারি শাপলা বেগমকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category